Terms & Conditions

🛍️ রিসেলার টার্মস অ্যান্ড কন্ডিশন

স্বাগতম আমাদের রিসেলার প্রোগ্রামে! এই শর্তাবলী আপনার এবং আমাদের মধ্যে একটি পেশাদার সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে।


১. রেজিস্ট্রেশন ও অনুমোদন

  • রিসেলার হতে হলে অবশ্যই নির্দিষ্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আমরা যাচাই-বাছাই শেষে রিসেলার একাউন্ট এক্টিভ করব।
  • ভুয়া বা ভুল তথ্য প্রদান করলে একাউন্ট বাতিল হতে পারে।

২. অর্ডার কালেকশন ও প্রসেসিং

  • রিসেলারদের দায়িত্ব হবে গ্রাহকের অর্ডার সংগ্রহ করা এবং সঠিক তথ্যসহ আমাদের জানানো।
  • অর্ডার কনফার্ম হওয়ার পরই প্রোডাক্ট প্রসেস করা হবে।
  • পেমেন্ট কনফার্ম ছাড়া কোনো পণ্য শিপ করা হবে না (যদি না আগে থেকে আলাদা চুক্তি থাকে)।

৩. পণ্য সরবরাহ ও ডেলিভারি

  • আমরা অর্ডারকৃত পণ্য আমাদের স্টক থেকে কাস্টমারের কাছে ডেলিভারি করব।
  • ডেলিভারি সময় সাধারণত ২-৪ কার্যদিবস (লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে)।
  • কুরিয়ার বা ডেলিভারির কোনো সমস্যার জন্য রিসেলার ও কাস্টমারকে যথাযথভাবে জানানো হবে।

৪. মূল্য নির্ধারণ ও লাভ

  • রিসেলারদের একটি নির্দিষ্ট হোলসেল প্রাইস প্রদান করা হবে।
  • পণ্য বিক্রির পর ডেলিভারি চার্জ ও হোলসেল মূল্য কেটে বাকি টাকা রিসেলারকে প্রদান করা হবে।
  • রিসেলার চাইলে নিজের পছন্দ মতো প্রফিট মার্জিন নির্ধারণ করতে পারবেন।

৫. রিটার্ন ও রিফান্ড

  • কাস্টমার যদি বৈধ কারণ দেখিয়ে পণ্য রিটার্ন করতে চান, তবে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
  • রিসেলারকে এই বিষয়গুলো গ্রাহককে আগে থেকেই জানাতে হবে।

৬. প্রমোশন ও ব্র্যান্ড ব্যবহার

  • রিসেলাররা আমাদের দেওয়া প্রমোশনাল মেটেরিয়াল (ছবি, ভিডিও, কন্টেন্ট) ব্যবহার করতে পারবেন।
  • রিসেলাররা চাইলে নিজস্ব ব্র্যান্ড নাম ব্যবহার করে বিক্রি করতে পারেন, তবে আমাদের অনুমোদন ছাড়া আমাদের নাম বা লোগো পরিবর্তন করা যাবে না।

৭. নিষিদ্ধ কার্যক্রম

  • ভুয়া অর্ডার প্রদান, কাস্টমারকে ভুল তথ্য দেওয়া, অথবা প্রতারণামূলক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ।
  • এমন কিছু ঘটলে রিসেলার একাউন্ট স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

৮. একাউন্ট বন্ধ ও বাতিল

  • রিসেলার চাইলে যেকোনো সময় তাদের একাউন্ট বন্ধ করতে পারেন।
  • আমরা যদি কোনো রিসেলার নিয়ম ভঙ্গ করেন বা ক্ষতিকর কার্যকলাপ করেন বলে মনে করি, তবে তার একাউন্ট বন্ধ করার অধিকার সংরক্ষণ করি।

৯. শর্তাবলীর পরিবর্তন

  • আমরা প্রয়োজন অনুযায়ী এই টার্মস অ্যান্ড কন্ডিশন পরিবর্তন করতে পারি।
  • পরিবর্তন হলে রিসেলারদের অবগত করা হবে এবং নতুন শর্তাবলী মেনে চলতে হবে।

১০. যোগাযোগ

আপনার কোনো প্রশ্ন, অভিযোগ বা সহযোগিতার প্রয়োজন হলে নিচের মাধ্যমে যোগাযোগ করুন:
📞 ফোন: 01334247055
📧 ইমেইল: suppot.yaqeensupershop.com


আপনার সফল ব্যবসার যাত্রায় আমরা আছি পাশে। ধন্যবাদ আমাদের রিসেলার হওয়ার জন্য।

Shopping Cart
Scroll to Top